ফেনসিডিলসহ মসজিদপাড়ার সুজন গ্রেফতার
- আপলোড তারিখঃ
২৮-০৪-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের জীবননগর বাসস্ট্যান্ড থেকে ফেনসিডিলসহ সুজন নামের এক যুবকসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা শহরের মসজিদপাড়ার মৃত আজিজুল হকের ছেলে সুজন (২৫) সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে গোপন সংবাদ পেয়ে সদর থানার এসআই সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে। এসময় সুজনের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
কমেন্ট বক্স