ফেনসিডিলসহ মসজিদপাড়ার সুজন গ্রেফতার

আপলোড তারিখঃ 2017-04-28 ইং
ফেনসিডিলসহ মসজিদপাড়ার সুজন গ্রেফতার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের জীবননগর বাসস্ট্যান্ড থেকে ফেনসিডিলসহ সুজন নামের এক যুবকসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা শহরের মসজিদপাড়ার মৃত আজিজুল হকের ছেলে সুজন (২৫) সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে গোপন সংবাদ পেয়ে সদর থানার এসআই সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে। এসময় সুজনের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)