মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারতের সীমানা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক

  • আপলোড তারিখঃ ০১-০৪-২০২১ ইং
ভারতের সীমানা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক
প্রতিবেদক, মেহেরপুর: ভারত সীমান্ত থেকে রুপভান (২২) নামের এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে বিএসএফ। গত মঙ্গলবার রাতে তাঁকে আটক করে তারা। পরে বিএসএফ মারধর করে বাংলাদেশের সীমানায় ছেড়ে দেয়। বাজিতপুর ক্যাম্প বিজিবি হাবিলদার সিদ্দিকুর রহমানের নেতেৃত্বে বাজিতপুর ক্যাম্প বিজিবির টহল দল তাঁকে আটক করে। বিজিবি সূত্রে জানা গেছে, এর আগেও ২-৩ বার ভারতে প্রবেশ করতে গিয়ে ব্যর্থ হন রুপভান। আটককৃত রুপভান মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার আরিফের ছেলে। এই ঘটনায় রুপভানের নামে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মেয়র প্রার্থী আওসাফ আবিরের ব্যতিক্রম উদ্যোগ