ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
ভারত সীমান্ত থেকে রুপভান (২২) নামের এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে বিএসএফ। গত মঙ্গলবার রাতে তাঁকে আটক করে তারা। পরে বিএসএফ মারধর করে বাংলাদেশের সীমানায় ছেড়ে দেয়। বাজিতপুর ক্যাম্প বিজিবি হাবিলদার সিদ্দিকুর রহমানের নেতেৃত্বে বাজিতপুর ক্যাম্প বিজিবির টহল দল তাঁকে আটক করে। বিজিবি সূত্রে জানা গেছে, এর আগেও ২-৩ বার ভারতে প্রবেশ করতে গিয়ে ব্যর্থ হন রুপভান। আটককৃত রুপভান মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার আরিফের ছেলে। এই ঘটনায় রুপভানের নামে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।
