জীবননগর অফিস: জীবননগরে দুইটি মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের ওয়াই সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করা হয়েছে। জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে জীবননগরের সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের ওয়াই সংযোগস্থলে দ্রুতগামী দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর হন কয়া গ্রামের মাহাতাব হোসেনের ছেলে মোস্তফা (৪০), একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে রাজু (২৫) ও আক্তার হোসেনের ছেলে রনি(২০)। মোস্তফার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জীবননগর থেকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফার মৃত্যু হয়। অন্য আহতদেরকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসক।
সমীকরণ প্রতিবেদন