জীবননগরের সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোস্তফা নিহত

আপলোড তারিখঃ 2017-01-29 ইং
জীবননগরের সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোস্তফা নিহত ছবির ক্যাপশন:

জীবননগর অফিস: জীবননগরে দুইটি মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের ওয়াই সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করা হয়েছে। জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে জীবননগরের সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের ওয়াই সংযোগস্থলে দ্রুতগামী দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর হন কয়া গ্রামের মাহাতাব হোসেনের ছেলে মোস্তফা (৪০), একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে রাজু (২৫) ও আক্তার হোসেনের ছেলে রনি(২০)। মোস্তফার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জীবননগর থেকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফার মৃত্যু হয়। অন্য আহতদেরকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)