মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ডিবি পুলিশের পৃথকস্থানে বিশেষ অভিযান ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার ৩

  • আপলোড তারিখঃ ০৪-০১-২০১৭ ইং
চুয়াডাঙ্গা ডিবি পুলিশের পৃথকস্থানে বিশেষ অভিযান ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার ৩

`IMG_5278`

শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৪বোতল ফেনসিডিল ও ৯০পুরিয়া গাঁজাসহ তিনজনকে আটক করেছে। জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের বিশেষ অভিযানে চুয়াডাঙ্গা শহরের হাসান চত্ত্বর এলাকা থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ রানা ও কালু নামের দু’জনকে আটক করে। আটক রানা (১৯) জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার আইদুলের ছেলে ও একই এলাকার ফরজের ছেলে কালূ (৩০)। অন্যদিকে, গতকাল দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা ডিবি পুলিশ অভিযান চালিয়ে সাতগাড়ি পুরাতনপাড়া থেকে আবুল কাশেম ওরফে মুলামকে ৯০পুরিয়া গাঁজাসহ নিজ বাড়িতে হাতেনাতে আটক করে। আটক আবুল কাশেম ওরফে মুলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ী পুরাতনপাড়ার মৃত বিশারতের ছেলে। গতকালই আটক তিনজনের মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী