রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে অভিনব কায়দায় ক্যাশ ডয়ার থেকে আড়াই লক্ষ টাকা চুরি

  • আপলোড তারিখঃ ২১-১২-২০১৬ ইং
জীবননগরে অভিনব কায়দায় ক্যাশ ডয়ার থেকে আড়াই লক্ষ টাকা চুরি

`index`

জীবননগর অফিস: জীবননগর বাজারের মন্ডল ফিড কর্ণারের দোকানে দুধর্ষ চুরি। গতকাল মঙ্গলবার জীবননগর বাজারের দত্তনগর রোডের শাপলা কলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মের্সাস মন্ডল ফিড কর্ণারে দিনের বেলা দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ ব্যাপারে দোকানের মালিক জীবননগর উপজেলার উথুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শরিফউদ্দিনের ছেলে জুয়েল হোসেন বলেন গতকাল  সকাল ১১টায় আমার দোকানের সার্টার খুলে কে বা কাহারা দোকানের ভিতরে প্রবেশ করে এবং দোকানের ডয়ার ভেঙ্গে তার মধ্যে ব্যবসায়ীর জন্য রাখা আড়াই লক্ষ নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে। এদিকে দিনের বেলা ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরনের দুধর্ষ চুরি হওয়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।



কমেন্ট বক্স
notebook

মানুষের প্রত্যাশা আরও বেশি কিছু