মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে সাধারন সদস্য পদের প্রার্থীতা বাতিল

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০১৬ ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে সাধারন সদস্য পদের প্রার্থীতা বাতিল

`wefrwerw4s`

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ইতোমধ্যে মনোনয়নপত্র দাখির শেষ হযেছে চলছে যাচাই-বাছাই কাজ। আজ অবশ্য যাচাই-বাছাইয়ের শেষদিন। এবার জেলা পরিষদ নির্বাচনে সর্বমোট ৯৭ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন রির্টানিং অফিসার জেলা প্রশাসক সায়মা ইউনুস ও সহকারী রির্টানিং অফিসার আনিচুর রহমানের নিকট। গত ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ সময়ের পর থেকে ৯৭টি মনোনয়নপত্র ও প্রার্থীদের ইতোমধ্যে যাচাই-বাছাই সম্পন্ন হযেছে বলে জানান সহকারী রির্টানিং অফিসার আনিচুর রহমান। তিনি আরও জানান, ১ং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রার্থী আব্দুল মতিন ও ৯ নং ওয়ার্ডের মামুনুর রশিদের মনোনয়নপত্র অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। তিনি আরও বলেন আজ শেষ হবে যাচাই-বাছাই। উল্লেখ্য, নির্বাচন কমিশন আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। ১ ডিসেম্বর পর্যন্ত ছিলো মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩ ও ৪ ডিসেম্বর মানে আজ শেষ হচ্ছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১১ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১২ ডিসেম্বর।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী