মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা শহর সমাজসেবা কার্যালয়ের বিরুদ্ধে অতিরিক্ত ফিস নেওয়ার অভিযোগ

  • আপলোড তারিখঃ ৩০-১১-২০১৬ ইং
চুয়াডাঙ্গা শহর সমাজসেবা কার্যালয়ের বিরুদ্ধে অতিরিক্ত ফিস নেওয়ার অভিযোগ

`jufd`

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহর সমাজসেবার বিরুদ্ধে অতিরিক্ত ফিস নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার অতিরিক্ত ফিস গ্রহনের অভিযোগে ছাত্রছাত্রী ক্ষোভ প্রকাশ করেছে সমাজসেবা অফিসে কর্মকর্তাদের বিরুদ্ধে। ছাত্র-ছাত্রীরা অভিযোগ করে বলেন ১৫৫০টাকার বিনিময়ে ৬মাস কোর্সে শহর সমাজসেবার কার্যালয়ে কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি হই। তখন অতিরিক্ত ফিসের কথা উলে¬খ ছিল না। ২৩শে ডিসেম্বর পরীক্ষার কথা শুনে রেজিষ্ট্রেশনের জন্য অতিরিক্ত ৪৫০ টাকা নেওয়া হচ্ছে। ঘটনার সত্যতা স্বীকার করে শহর সমাজসেবা কার্যালয়ে অফিসার আব্দুল্ল¬াহ আল সামি জানান, এবার প্রথম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই অতিরিক্ত ফিস হিসাবে ৪৫০টাকা নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন আগে কখনও বেশি টাকা নেওয়া হয়নি। এবার প্রথম ঢাকা হেড অফিস থেকে চিঠি আসে ২৪/১১/১৬ চিঠি থেকে জানতে পারি অতিরিক্ত ফিসের কথা। ছাত্র-ছাত্রীদের ক্ষোপ প্রকাশ করতে করতে বের হতে দেখা যায়। ছাত্র-ছাত্রীরা অভিযোগ করে বলেন উপর মহলের সুদৃষ্টি না থাকার কারণে অতিরিক্ত ফিস নেওয়া হচ্ছে। উল্লে¬খ্য, যে গত ২৬/০৪/১৬ তারিখে ৬ মাসের কোর্সে ভর্তি হয় ছাত্র-ছাত্রীরা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী