মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা বাশবাড়িয়া গ্রাম থেকে এক যুবক কে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০১৬ ইং
আলমডাঙ্গা বাশবাড়িয়া গ্রাম থেকে এক যুবক কে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে

`jsr`

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামের জিয়া নামের একজনপক পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। তুলে নিয়ে যাবার ২৪ঘন্টা অতিবাহিত হলেও জিয়ার কোন খোঁজ পায়নি তার পরিবার। জানা যায় গত সোমবার রাত আনুমানিক ২টার দিকে বেশ কয়েকজন লোক এসে জিয়াকে আনুমানিক রাত ২টার দিকে বাড়ির পাশে পান বরজে শুয়ে থাকা অবস্থায় ১০-১২ জন এর একটি দল তাকে ধরে নিয়ে যায়। এসময় তার সাথে থাকা একজন কে মারধর করে। কিন্তু সে রাতের আধারে বুঝে উঠতে পারে না তারা কারা। যখন তারা তাকে গ্রামের মধ্য দিয়ে নিয়ে যায়। তখন গ্রামের কিছু লোক চোর মনে করে লাইট মারলে তারা দ্রুত চলে যায়। সে সময় তারা লাইট এর আলোতে দেখতে পায় যে যারা ধরে নিয়ে যাচ্ছে তারা পুলিশ এর পোশাক পরিহিত এবং পায়ে বুট জুতা পরিহিত। তাই তারা তাদের পুলিশ ভেবে কোন প্রতিক্রিয়া বা কোন কথা বলে না। সকালে স্থানীয় পুলিশ ক্যাম্পসহ থানা এবং জেলখানা, র‌্যাব ও ডিবিতে খোঁজ নিলে জানা যায় তারা কেউই ওই গ্রাম থেকে কাওকে ধরে আনে নি। এমতাবস্থায় জিয়ার পরিবারের লোকজন জিয়াকে খুজে না পেয়ে পাগলের মত খুজে ফিরছে। তারা এখনও থানায় মামলা করে নি। তবে পুলিশ, র‌্যাব ও ডিবি সকলকে অভিহিত করেছে। বিষয়টি এলাকায় ব্যাপক চানচল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, একটি দেনা জাতিয় মামলাই সে ওয়ারেন্ট ভূক্ত আসামী ছিল। তার কোন শত্রু ছিল না গ্রামে এবং সে ইদানীং সর্বশান্ত অবস্থায় ছিল।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী