মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০১৬ ইং
চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

`DSC00004`

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের বড় বলদিয়া গ্রামে আসেরা খাতুন (৩৮)কে গলা টিপে হত্যা করার অভিযোগ উঠেছে পাষ- স্বামী সিরাজুল ইসলামের বিরুদ্ধে। শুক্রবার দিনগত রাতে নিজ বসত ঘরে এঘটনা ঘটে। নিহত আসেরা খাতুন একই গ্রামের মৃত ইউসুফ ম-ল ওরফে ভেদোর মেয়ে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্বামী সিরাজুল ইসলাম (৫০) কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে নিজ বসত ঘরে বিছানায় সিরাজুল ইসলাম তার স্ত্রী আসেরা খাতুনকে গলা টিপে হত্যা করে লেপ চাপা দিয়ে রাখে। সকালে তার স্ত্রী মারা গেছে বলে এলাকাবাসীকে জানায়। এলাকাবাসী গলাটিপে হত্যা করা লাশ দেখে সন্দেহ হলে সিরাজুল কে আটক করে দামুড়হুদা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এসময় এলাকাবাসী ঘাতক সিরাজুলকে পুলিশের কাছে সোপর্দ করে। নিহতের বড়ভাই আলিকদর বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছে। নিহতের ছোট ভাই মোহাম্মদ আলী জানায়, পারিবারিক কলহের জের ধরে সিরাজুল তার বোনকে গলা টিপে হত্যা করেছে। দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা কা-ের কারণ জানা যায়নি। পারিবারিক কলহের জের ধরে তাকে গলাটিপে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে স্বামী সিরাজুল ইসলামের বিরুদ্ধে। নিহতের গালে এবং শরীরের বিভিন্ন জায়গায আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে ও জানান তিনি।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী