মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় ইজিবাইক চালককে শ্বাসরোধ করে হত্যা

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০১৬ ইং
শৈলকুপায় ইজিবাইক চালককে শ্বাসরোধ করে হত্যা

`Murder-Pic-In-Solkupa`

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোবিন্দপুর গ্রামের ধান ক্ষেত থেকে ইলিয়াস হোসেন (২৬) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি শৈলকুপা উপজেলার গোপালপুর গ্রামে। হত্যার পর তার ইজিবাইকটি নিয়ে গেছে বলে পুলিশের সন্দেহ। শৈলকুপা থানা পুলিশ জানায়, জেলার শৈলকুপা উপজেলার গোবিন্দপুর খাল পাড়ের পাশে ধান ক্ষেতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, নিহতের নাম ইলিয়াস হোসেন। সে ইজিবাইক চালাতো। হয়তো ইজিবাইক ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বুধবার সন্ধ্যার দিকে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী