দর্শনা অফিস: দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ এসআই মিজানের জামায় পুলিশ কনস্টেবল শামীম আহম্মেদের ৪/৫ জনের একদল দূর্বৃত্ত্ব হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে দর্শনা মর্ডান ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়। চিকিৎসা শেষে রাতে সাড়ে ৭টার দিকে গ্রামের বাড়ি জিরাটে চলে যায় পুলিশ কনস্টেবল শামীম। স্থানীয় লোকজন জানায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে যশোর পুলিশ লাইন থেকে তার স্ত্রীকে নিয়ে ট্রেনযোগে দর্শনা হল্ট ষ্টেশনে নেমে তার স্ত্রীকে নিয়ে পাখি ভ্যানযোগে গ্রামের বাড়ি জিরাটে যাওয়ার পথিমধ্যে দর্শনা ষ্টেশনের পাশে তেতুলতলা নামক স্থানে একই ভ্যানে যাত্রী বেশে থাকা ২জনসহ আরো ৪/৫ আচমকা শামীম ও তার স্ত্রীর উপর লোহার রড দিয়ে হামলা চালিয়ে বেদম মারপিট করতে থাকে এসময় স্বামী-স্ত্রীর চিৎকারে সাধারণ জনতা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা ও তদন্ত কেন্দ্রের পুলিশ এসে তাদের উদ্ধার করে দর্শনা মর্ডান ক্লিনিকে নিয়ে চিকিৎসা প্রদান করে। এ বিষয় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ এসআই শফিকুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আগে থেকে ওৎপেতে থেকে এঘটনা ঘটিয়ে থাকতে পারে। এছাড়া পুলিশ সদস্য শামীমের শ্বশুর দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ থাকাকালিন দর্শনায় মাদক ও হামলাকারী দূর্বৃত্ত্বদের আইনী পদক্ষেপের কারণে হয়তো এঘটনা প্রতিশোধ স্বরুপ ঘটাতে পারে। তিনি আরও বলেন দূর্বৃত্ত্বদের ধরতে পুলিশী অভিযান অব্যহত রয়েছে। পুলিশ কনস্টেবল শামীম আহম্মেদ ও তার স্ত্রীর উপর হামলার ঘটনা গতকাল দর্শনায় টক অব দ্য টাউনে পরিণত হয়।
সমীকরণ প্রতিবেদন