
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২৪লিটার তাড়িসহ খোকন (৪৫) নামের এক তাড়ি বিক্রেতাকে আটক করেছে। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি ঈদগাপাড়া থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। জানা গেছে, গতকাল চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে চুয়াডাঙ্গাস পৌর এলাকার বুজরুকগড়গড়ি ঈদগাপাড়া থেকে ২৪লিটার তাড়িসহ খোকনকে হাতেনাতে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত খোকন চুয়াডাঙ্গা পৌর এলাকার বনানীপাড়ার খোদাবক্স মন্ডলের ছেলে।
সমীকরণ প্রতিবেদন