
আলমডাঙ্গা অফিস: গতকাল বিকেল ৩টার দিকে এক জমকালো আয়োজনের মধ্যদিয়ে আলমডাঙ্গা পপুলার মেডিকেল সেন্টার (প্রাঃ) এর শুভ উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের পক্ষে মুঠোফোনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা চত্ত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক চুয়াডাঙ্গার সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অর`ন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ডাউকি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, ক্রীড়া সম্পাদক বিআরডিবি চেয়ারম্যান মুহিদুল ইসলাম মুহিত, উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, সাংস্কৃতিক সম্পাদক ইন্দ্রজিত দেব শর্মা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অহিম উদ্দিন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক ডাঃ রবিউল ইসলাম, বাংলাদেশ ডিপ্লোমা এ্যাসোসিয়েশনের সভাপতি আরমান আলী, প্যানেল মেয়র-১ সদর উদ্দিন ভোলা, পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফার`ক, হাসান, জাহিদুল ইসলাম, ফার`ক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন পপুলার মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শামীম রেজা। `সুস্থ্য দেহ, সুস্থ্য মন- রাখব ধরে সারাক্ষণ` এই স্লোগানকে সামনে রেখে মামুন খন্দকারের উপস্থাপনায় বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি পৌর কাউন্সিলর আব্দুল গাফ্ফার, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, যুবলীগ নেতা সাইফুর রহমান, আসাদুজ্জামান ডিটু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ সুরেশ কুমার তুলশান, ডাঃ মোজহার`ল ইসলাম, ডাঃ রাশেদ মোহাম্মদ শরীফ, ডাঃ চৌধুরী সরোয়ার জাহান, ডাঃ লিয়াকত আলী, ডাঃ বিডিদাস, ডাঃ শাহরিয়ার কাজল, প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ নাজমুল হক, মহাবুল ইসলাম, রেজা চৌধুরী, ইমাম হোসেন, শেখ শহিদুল্লাহ, এ্যাড. নাসির উদ্দিন মঞ্জু, আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা শেখ নূর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ।
সমীকরণ প্রতিবেদন