মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে বৈদ্যুতিক বাল্ব জ্বালাতে গিয়ে বিপত্তি বিদ্যুতস্পৃষ্টে কলেজ ছাত্র কবিরের মৃত্যু :

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০১৬ ইং
গাংনীতে বৈদ্যুতিক বাল্ব জ্বালাতে গিয়ে বিপত্তি বিদ্যুতস্পৃষ্টে কলেজ ছাত্র কবিরের মৃত্যু :

`Gangni

গাংনী অফিস: মেহেরপুরের গাংনীর পূর্বমালসাদহ গ্রামে বিদ্যুতস্পৃষ্টে আল কবির (২৩) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আল কবির পূর্বমালসাদহ গ্রামের খোকন মন্ডলের ছেলে। মেহেরপুর সরকারী কলেজ থেকে এবার তিনি বাংলা বিষয়ে অনার্স পাশ করে এমএ ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আল কবিরের বাড়িতে ধান মাড়াই করছিলেন শ্রমিকরা। সেখানে বৈদ্যুতিক বাল্ব জ¦ালাতে ঘর থেকে সংযোগ টানছিলেন আল কবির। এসময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুর`তর আহত হন তিনি। পরিবারের লোকজন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দীন আল আজাদ তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  আনোয়ার হোসেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী