রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ধান্যখেলায় সহকারী শিক্ষক আঃ সামাদের বিদায় ও সংবর্ধনা প্রদান

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০১৬ ইং
জীবননগর ধান্যখেলায় সহকারী শিক্ষক আঃ সামাদের বিদায় ও সংবর্ধনা প্রদান

জীবননগর অফিস: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা সরকারী প্রাথমিক বিদ্যালযের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ধান্যখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিল্ডে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে দীর্ঘদিন এক সাথে পথ চলা বন্ধুকে একটি আবেগ প্রবনতার মধ্যে দিয়ে বিদায় দিলেন। উক্ত বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধান্যখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড মেম্বার আসাদ হোসেন, সাবেক মেম্বার রবিউল ইসলাম, কুদ্দুস আলী, আঃ আজিজ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান, আজান বারী, প্রতিমা রানী, ফরিদা খাতুনসহ বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন। শিক্ষক আঃ সামাদ ধান্যখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বদলী হয়ে বর্তমান গঙ্গাদাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেছেন।  উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ধান্যখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল উদ্দিন।



কমেন্ট বক্স
notebook

মানুষের প্রত্যাশা আরও বেশি কিছু