সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মরহুম শহিদুল ইসলাম বিশ্বাসের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১২-১১-২০১৬ ইং
মরহুম শহিদুল ইসলাম বিশ্বাসের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

`bnp`

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেদারগঞ্জস্থ বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. শাহজাহান মুকুল, আওরঙ্গজেব বেল্টু, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জাহেদ মোঃ রাজিব খান, যুগ্ম-আহবায়ক শাজাহান খানসহ যুবদল, ছাত্রদলসহ অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের শহর প্রতিনিধি জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে গতকাল সন্ধ্যা ৬টায় রজবআলী সুপার মার্কেট সংলগ্ন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য মরহুম জননেতা শহিদুল ইসলাম বিশ্বাসের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য আবুবক্কর সিদ্দীক আবুর সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসাবে আলোচনা করেন জেলা বিএনপির অন্যতম সদস্য সুযোগ্য পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা  পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সভাপতি হাফিজুর রহমান মুক্ত, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোকারম হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দীন, ৩নং বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনিসুল হক বিশু, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: হাবলু, কৃষক দলের সাবেক সভাপতি হামিদুল হক নেতাজী, যুবদল নেতা মনিরুজ্জামান লিপ্টন, ইমরুল হাসান কটিং, রুবেল, আব্দুস সালাম, আশাদুল হক বটুল, সুমন পারভেজ খঅন, রোকনুজ্জামান রোকন, হাবিবুর রহমান রাজিব, হাসেম, ছাত্রদলের সদস্য আরিফ আহাম্মদ শিপলব, শাকিল আহাম্মেদ নাঈম, পারভেজ মহলদার, নিশান সিদ্দীক, তরুনদলের আহবকায়ক মামুদ সরকার প্রমূখ। আলোচনা শেষে মরহুম জননেতা শহিদুল ইসলাম বিশ্বাসের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী