বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আইলহাঁসের মুদি দোকানি হাসিবুল হত্যাকান্ডে জড়িত সন্দেহে ১ মহিলা আটক

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০১৮ ইং
আইলহাঁসের মুদি দোকানি হাসিবুল হত্যাকান্ডে জড়িত সন্দেহে ১ মহিলা আটক
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার আইলহাঁস গ্রামের মুদি দোকানি হাসিবুল হত্যা মামলার সন্দেহভাজন আসামি চুয়াডাঙ্গা সদরের ৬ মাইল এলাকা শমসের আলীর মেয়ে ফরিদা খাতুনকে (৩৩) আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে। গতকাল তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছে। উল্লেখ, ১৯ জুলাই রাতে আলমডাঙ্গা প্রত্যন্ত আইলহাস গ্রামের মাঠে নৃশংভাবে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে হাসিবুল নামের এক মুদি ব্যবসায়ীকে। ওই রাত থেকে নিখোঁজ থাকার পর পরদিন ২০ জুলাই শনিবার সকাল ১০টায় তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। হাসিবুল আইলহাস গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর কয়ায় কয়েক পরিবারের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী