
কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের দালাল মুনসুর এখন বেপোরয়ো হয়ে উঠেছে। এলাকার মানুষদের ফুঁসলিয়ে বিদেশে পাঠানোর নাম করে প্রতারনা করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তার অত্যাচারে অতিষ্ঠ ও সর্বসান্ত এলাকাবাসী ধলাই জেলার কমলপুরের বালিগাও ও বিলাসছড়া এলাকা থেকে কম বয়সী ১৫জন শ্রমিককে গুজরাটে ঝুঁকিপূর্ণ কাজে পাচার করেছে দালালরা। বর্তমানে তারা জীবনের ঝুঁকি নিয়ে অনাহার অনিদ্রায় জীবন যাপন করছেন। ঘটনার বিবরণে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি গ্রামের জানু মোহাম্মদের ছেলে মুনসুর দালাল দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকা থেকে কমবয়সী লোকদের লোভনীয় অফার দেখিয়ে অল্প সময়ের মধ্যে মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে। মালয়েশিয়ার ভাল ভাল কর্মস্থলে কাজ ও মাসিক মোটা অঙ্কের টাকার বেতনের বিনিময়ে তাদের কাজ দেওয়া হবে বলে প্রলোভন দেখিয়ে তাদের কাছে থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সে অনুযায়ী এমনি এক শ্রমিক কুড়ুলগাছি গ্রামের আহম্মদ আলির ছেলে হায়দার আলি। তার প্রলোভনে পড়ে সেখানে গিয়েছিলেন হায়দার। কিন্তু কথা ও কাজের সাথে কোন মিল না থাকায় হায়দার এখন মালয়েশিয়ার একটি গভীর জঙ্গলে দিনের পর দিন কাটাচ্ছে। শুধু হায়দার না এই রকম অনেকে দালাল মুনসুর ও তার শালা মালয়েশিয়া প্রবাসি কুড়ুলগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আমির আলি ছেলে আঃ রহিম এর শিকার। রহিম তার দুলা ভাই মুনসুর কে সেট করে মালয়েশিয়া নিয়ে আসার কথা বলে শ্রমিকদের কাছে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে কোন খোঁজ নেয় না। তাই দালাল মুনসুরের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করে মালেয়েশিয়ার আটকে থাকা হতভাগা হায়দারকে দেশে ফিইয়ে আনার ব্যবস্থা করা হোক এমন টায় দাবি এলাকাবাসীসহ হায়দারের পরিবারের।
সমীকরণ প্রতিবেদন