মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের র‌্যাবের অভিযানে এক জঙ্গি গ্রেফতার

  • আপলোড তারিখঃ ০৯-১১-২০১৬ ইং
ঝিনাইদহের র‌্যাবের অভিযানে এক জঙ্গি গ্রেফতার

শহর প্রতিবেদক: ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলা শহর থেকে গতকাল সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ মনির আহমেদের নেতৃত্বে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের চৌকষ অভিযানদল কর্তৃক নিয়মিত টহল ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলা ভবনের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ রুহুল আমিন (২৫), পিতা-মোঃ ফজলু মন্ডল, সাং-নিত্যনন্দনপুর, থানা-হরিণাকুন্ডু ও জেলা-ঝিনাইদহ এর নামে হরিণাকুন্ডু থানায় রাজশাহী মেট্রোঃ মতিহার থানার মামলা নং-১৬, তারিখঃ ১৭/০৫/১৩  এবং এমজিআর নং-৫২০/১৩, ধারা-১২৪(ক)/১২০(খ) পেনাল কোড (রাষ্ট্রদ্রোহী মামলা), মতিহার থানার মামলা নং-৫২, তারিখঃ ২৪/০৬/১০ এবং এমজিআর নং-৭৮৫/১০ ধারা বিশেষ ট্রাইব্যুনাল ৯০/১৪ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরকদ্রব্য আইনের ৩/৪ এর গ্রেফতারী পরোয়ানা মূলতবী থাকায় তাকে জঙ্গী হিসেবে গ্রেফতার করে। উক্ত গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় পুলিশি আইনানুগ কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী