মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা আইনজীবি মার্কেটে পুলিশি অভিযান বিআরটিএ’র মানি রিসিভের নকল কপিসহ দোকানী গ্রেফতার

  • আপলোড তারিখঃ ০৮-১১-২০১৬ ইং
গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা আইনজীবি মার্কেটে পুলিশি অভিযান বিআরটিএ’র মানি রিসিভের নকল কপিসহ দোকানী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড়ের আইনজীবি মার্কেট থেকে ডিসিআর, বিআরটি’র নকল মানি রিসিভসহ কম্পিউটার দোকানী ফারুক আটক হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় শহরের আরামপাড়ার সামসুল আলমের ছেলে ফারুক হোসেনকে অবৈধ এই কাজের জন্য আটক করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুসফিকুল আলম হালিম চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের সহযোগিতায় কোর্ট মোড়ের আইনজীবি মার্কেটে অবস্থিত ফারুক ফটোস্ট্যাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এবং দোকানে ফারুকের ব্যবহৃত কম্পিউটার থেকে অবৈধভাবে তৈরী ডিসিআর, বিআরটি এর নিবন্ধনের নকল মানি রিসিভসহ সার্টিফিকেটের নকল কপি উদ্ধার করে। এসময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুসফিকুল আলম হালিম পুলিশকে দোকান মালিক ফারুককে গ্রেফতারের নির্দেশ। পরে চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন স্ব-শরীরে ঘটনাস্থলে এসে কম্পিউটার, প্রিন্টারসহ সকল অবৈধ মালামাল জব্দ পূর্বক ফারুককে গ্রেফতার করতে নির্দেশ দিলে এসআই সুপ্রভাত, এসআই জসিম অবৈধ মালামালসহ ফারুককে আটক করে থানা হাজতে নেয়। ফারুকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী