মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ক্যানালে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে দু গ্রামের কৃষকদের মধ্যে সংঘর্ষ বাধ সরাতে বাঁধা দেওয়ায় দেশীয় অস্ত্রের কোপে আহত ৬ কৃষক

  • আপলোড তারিখঃ ২৯-১০-২০১৬ ইং
আলমডাঙ্গায় ক্যানালে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে দু গ্রামের কৃষকদের মধ্যে সংঘর্ষ বাধ সরাতে বাঁধা দেওয়ায় দেশীয় অস্ত্রের কোপে আহত ৬ কৃষক

`rtft`

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা ওয়াপদা জিকে-১৫ ক্যানালের পানির বাঁধ সরাতে গেলে কথিত সন্ত্রাস মান্নান ও তার দলবল দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে ভোলারদাড়ি গ্রামের শত শত কৃষককে বাঁধ সরাতে বাধা দেই এবং তাদের উপর হামলা করে। এতে আলী কদর নামের একজন কৃষক মারাক্তক জখমসহ প্রায় ৬ জন কৃষক আহত হয়েছে। আলী কদর বাদে বাকীরা আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী ফিরেছে। জানা যায়, গতকাল আলমডাঙ্গা নাগদাহ ইউনিয়নের জিকে-১৫ ক্যানালের আওতায় যে পানি দেওয়া হয় তাতে নাগদাহ ও ভোলারদাড়ি ২টি গ্রামের কয়েক হাজার বিঘা জমি পানিতে চাষ-আবাদ করা হয়। নাগদাহ গ্রামের মান্নান ও ইবাদত ক্যানালের মাঝখানে বাঁধ দিয়ে পানি ফুলিয়ে তাদের জমিতে পানি দিয়ে চাষ করায় বঞ্চিত হচ্ছে ভোলারদাড়ি গ্রামের ৭/৮শ বিঘা জমির কৃষক। তারা গতকাল বিকালের দিকে জিকে ক্যানেলের বাঁধ ভেঙে দিতে আসলে মান্নান, ইবাদত ও তার দলবল দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে ভোলারদাড়ি গ্রামের কৃষকদের উপর ঝাপিয়ে পড়ে। এতে ভোলারদাড়ি গ্রামের ৬জন কৃষক জখম হয়। এদের মধ্যে আলী কদর মারাত্মক জখম হলে তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন আছে। অন্য ৫জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়। গতকাল রাত সাড়ে ৮টায় ভোলারদাড়ি গ্রামের কৃষকরা আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। তাদের সাথে এই প্রতিবেদকের কথা হলে তারা বলে, অতিবিলম্বে বাঁধ কেটে না দিলে কয়েকশত কৃষক তাদের জমি আবাদ করতে পারবে না। এতে শত শত বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে তারা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী