সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ইভটিজিং এর প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০১৬ ইং
মেহেরপুরে ইভটিজিং এর প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে জখম

`Meherpurবারাদি প্রতিনিধি: ইভটিজিং এর প্রতিবাদ করায় মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামে রাশিদুল ইসলাম (২৩) নামের এক যুবককে পিটিয়ে আহত করেছে বখাটেরা। শুক্রবার সন্ধ্যায় আহতর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আহতের পিতা শহিদুল ইসলাম জানান, মোমিনপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শিখা খাতুন কোচিং এর ৪০জন ছাত্রী নিয়ে কলাইডাঙ্গা গ্রাম থেকে বারাদি হটি কালচার সেন্টারে পিকনিকে যান। সন্ধ্যার দিকে তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঐ গ্রামের মহিরুল ইসলামের ছেলে সবুজ, কিরার ছেলে হেলাল ও আশরাফপুর গ্রামের সামাদের ছেলে সালাম তাদের উত্যক্ত শুরু করে এসময় একটি মেয়ের হাত ধরে টান দেয়। এ সময় রাশিদুল ইসলাম বাজার থেকে ঝাল বিক্রি করে বাড়ি ফিরছিলেন। সে ঐ তিনজনকে বাধা দিলে তার উপর চড়াও হয় বখাটেরা। পরে তাকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে পেটাতে থাকে। এতে মারাত্মক আহত হয় রাশিদুল। এলাকাবাসী তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারের হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন তিনি। মেহেরপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, আহতের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী