শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা আকুন্দ বাড়িয়া গ্রামে গোয়েন্দা পুলিশের অভিযান জাল টাকাসহ শ্রমিক নেতা আব্বাসকে গ্রেফতার

  • আপলোড তারিখঃ ২১-১০-২০১৬ ইং
দর্শনা আকুন্দ বাড়িয়া গ্রামে গোয়েন্দা পুলিশের অভিযান জাল টাকাসহ শ্রমিক নেতা আব্বাসকে গ্রেফতার

`wae423`

দর্শনা অফিস: চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুরের আকুন্দবাড়িয়া গ্রামে জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জাল টাকাসহ মটর শ্রমিক আব্বাসকে গ্রেফতার করেছে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে তার নিজ বাড়ি থেকে হাতে নাতে জাল টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্বাস আলী আকন্দবাড়িয়া গ্রামের হযরত আলীর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই ইব্রহিম, এসআই আশরাফ সঙ্গীয় ফোর্স নিয়ে আকন্দবাড়িয়া গ্রামের ঈদগা পাড়ার হযরতের ছেলে মটর শ্রমিকের নেতা আব্বাসের বাড়িতে অভিযান চালান। এসময় তার বাড়ি থেকে ৪টি এক শত টাকার জালনোটসহ আব্বাসকে হাতে নাতে আটক করে বলে জানা গেছে। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশ বাদি হয়ে আটককৃত আব্বাসের বিরুদ্ধো মামলা দায়ের করে ওই রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে।



কমেন্ট বক্স
notebook

প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে নতুন সমীকরণ