সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা পুলিশের বিশেষ অভিযান তক্ষক সাপসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ১৮-১০-২০১৬ ইং
দর্শনা পুলিশের বিশেষ অভিযান তক্ষক সাপসহ যুবক আটক

`ppppp`দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি তক্ষ সাপসহ তারিকুল ইসলাম ওরফে মিলন নামের এক যুবককে আটক করেছে। সে দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি গ্রামের স্কুলপাড়ার রিফাতউল¬াহ’র ছেলে। গতকাল সোমবার সাড়ে ৫টার দিকে আটকের পর মিলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে অর্ধলক্ষ টাকা জরিমান আদায় করা হয়েছে। দর্শনা তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে বিশেষ অভিযান চালানো হয় কুড়–লগাছি গ্রামের স্কুল পাড়ায়। এসময় একটি মূল্যবান তক্ষক সাপসহ তারিকুল ইসলাম ওরফে মিলনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে আটককৃত মিলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী