বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে চার হোটেল মালিককে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৭-০২-২০১৮ ইং
জীবননগরে চার হোটেল মালিককে জরিমানা
জীবননগর অফিস: জীবননগরে চার হোটেল মালিকে জরিমানা প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর পৌর শহরের দত্তনগর রোডে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুসলিম বাঘাট হোটেলের মালিক লিটনকে ১ হাজার ৫ শত টাকা, মতিয়ার রহমানকে ১ হাজার, বিসমিল্লাহ হোটেলের মালিক রফিকুল ইসলামকে ৩ হাজার টাকা ও ভাই ভাই হোটেলের মালিক শাজাহানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ সালের ৫১, ৪৩ ও ৪৬ ধারা মোতাবেক ৪ হোটেল মালিককে ৮ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর পেয়ারাতলায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা