বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২২-০১-২০১৮ ইং
কালীগঞ্জে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের মান্দারতলা নামকস্থান থেকে পুলিশ অজ্ঞাত (৩০) এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের মাথায় ও বুকে গুলি করে হত্যা করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, কালীগঞ্জ উপজেলার শেষ ও যশোর সদর উপজেলার শেষ সীমানা কালীগগঞ্জ-যশোর মহাসড়কের ফুলবাড়ি মান্দারতলা নামকস্থানে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে লাশটি ময়নাতদন্তের জন্য পুলিশ উদ্ধার করে। তিনি আরো জানান, নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার গায়ে কোট পরিধান রয়েছে। নিহত ব্যক্তি যশোরের কেও হতে পারে বলে পুলিশ ধারণা করছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে মাথায় ও বুকে গুলি করে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি বলে ওসি জানান।


কমেন্ট বক্স
notebook

জীবননগর পেয়ারাতলায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা