সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জাতীয় পার্টির কিছু সদস্য দল থেকে পদত্যাগ করায় মিষ্টি বিতরণ

  • আপলোড তারিখঃ ১০-১০-২০১৬ ইং
মেহেরপুরে জাতীয় পার্টির কিছু সদস্য দল থেকে পদত্যাগ করায় মিষ্টি বিতরণ
`03` মেহেরপুর অফিস: মেহেরপুরে জাতীয় পার্টির  কিছু সদস্য গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে দল থেকে পদত্যাগ করায় মেহেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ডস্থ জাতীয় পার্টির কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়। এদিন রোববার দুপুরে পদত্যাগের খবর পেয়ে মিষ্টি বিতরনের সময় জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য সচিব  আব্দুল হামিদ বলেন, জাতীয় পার্টির কিছু সদস্য’র পদত্যাগে মেহেরপুর জেলা জাতীয় পার্টি রাহুমুক্ত হয়েছে। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় পার্টির গাংনী উপজেলা সভাপতি সাইফুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল বাকী, জাতীয় পার্টির  মেহেরপুর পৌর কমিটির সভাপতি হাবিবুর রহমান, পৌর কমিটির সদস্য আব্দুল মান্নান, জাতীয় পার্টির  সদর উপজেলা সভাপতি আব্দুল হাদী, জাতীয় পার্টির  গাংনী উপজেলা সহ-সভাপতি শফিউল ইসলাম শফিসহ মেহেরপুর জাতীয় পার্টির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী