সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে দূর্গা পূজা উপলক্ষ্যে পৌর মেয়রের খাদ্য ও বস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ০৯-১০-২০১৬ ইং
ঝিনাইদহে দূর্গা পূজা উপলক্ষ্যে পৌর মেয়রের খাদ্য ও বস্ত্র বিতরণ
`jhenaidah--news-photo-2` ঝিনাইদহ থেকে ডিএম ইসলাম স্বপন: ঝিনাইদহে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু'র উদ্যোগে স্থানীয় চাকলাপাড়া ওভার ব্রিজ সংলগ্ন সার্বজনীন পূজা মন্ডপে দু:স্থ নারী-পুরুষদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়। খুলনা বিভাগের ডিআইজি এসএম মনিরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কনক কান্তি দাস, ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান এসএম আনিসুর রহমান খোকা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক কুমার ধর, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাড. সুবীর কুমার সমাদ্দার, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি মো: আলাউদ্দিন আজাদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, ঝিনাইদহ সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর প্রমূখ। প্রধান অতিথি এ ধরণের মানবিক উদ্যোগ নেওয়ার জন্য পৌর মেয়র সাইদুল করিম মিন্টুকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এরকম উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ করেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী