বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নৈতিকতার উন্নয়ন ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০১৮ ইং
নৈতিকতার উন্নয়ন ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা
জীবননগরের বালিকা বিদ্যালয়ে শিক্ষার গুনগতমান, জীবননগর অফিস: জীবননগরে শিক্ষার গুণগতমান ও নৈতিকতার উন্নয়ন এবং জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার সময় জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর পৌর মেয়র ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্কুলের ছাত্রীদের উপস্থিতিতে শিক্ষার গুণগতমান ও নৈতিকার উন্নয়ন এবং জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর টি এম জাকির হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের সহকারী পরিচালক ইমরান আলী, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আকতার, মহিলা কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন, হাসাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবি বিশ্বাস। অনুষ্ঠানে ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফারজানা আলম মিম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর পেয়ারাতলায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা