বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইটালিয়ান পিস্তল ও গুলি উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় ইটালিয়ান পিস্তল ও গুলি উদ্ধার
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার দিগড়ী ইসলামপুর গ্রামের মাঠ থেকে একটি ইটালিয়ান পিস্তল ও দুই রাউন্ড গুলি ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এগুলো উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. ইমাম হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর দপ্তরের বিশেষ টহল দলের টহল কমান্ডার হাবিলদার শ্রী নরেশ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চুয়াডাঙ্গা সদর উপজেলার দিঘড়ী ইসলামপুর গ্রামের মাঠে অভিযান চালায়। অভিযানে বিজিবি সদস্যরা পরিত্যাক্ত অবস্থায় একটি পলিথেনের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি ইটালিয়ান পিস্তল, দুই রাউন্ড ৭.৬৫ মি.মি. গুলি এবং ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি চুয়াডাঙ্গা সদর থানায় জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর পেয়ারাতলায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা