বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খালেদা জিয়ার পক্ষে ফের যুক্তিতর্ক আজ

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০১৭ ইং
খালেদা জিয়ার পক্ষে ফের যুক্তিতর্ক আজ
সমীকরণ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে বুধবার ফের অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খালেদা জিয়ার উপস্থিতিতে রাজধানীর বকশিবাজারে পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামানের আদালতে ওই যুক্তিতর্ক শুরু হয়। টানা প্রায় পৌনে দু’ঘণ্টা যুক্তিতর্ক চলে। এরপর দুপুর সোয়া ১টার দিকে এক ঘণ্টার বিরতি শেষে বেলা আড়াইটায় ফের শুরু হয় যুক্তিতর্ক। পরে বিকাল পৌনে চারটার দিকে আদালত যুক্তিতর্ক মুলতবি করেন। আর অসমাপ্ত যু্ক্িততর্ক উপস্থাপনের জন্য আজ বুধবার দিন ধার্য করা হয়। যুক্তিতর্কে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান প্রথমেই দুদকের ১৩তম সাক্ষীর সাক্ষ্য খ-ানোর যুক্তি তুলে ধরেন। এ সময় তিনি সোনালী ব্যাংকের কোন ডকুমেন্ট আদালতে প্রদর্শিত হয়নি জানিয়ে কোনো সাক্ষী মূল ডকুমেন্টগুলো দেখেছেন এমন কোনো সাক্ষ্য দেয়নি মর্মে আদালতকে অবহিত করেন। খালেদার আইনজীবীদের মধ্যে উপস্থিত আছেন খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিমকোর্ট বার সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সেক্রেটারি মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ। দুদকের পক্ষে উপস্থিত আছেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু, অ্যাডভোকেট মীর আব্দুস সালাম, অ্যাডভোকেট আমিন উদ্দিন মানিক প্রমুখ। জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় প্রথম মামলাটি করা হয়। অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় দ্বিতীয় মামলাটিও করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়া, তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন। তারেক রহমানের বিরুদ্ধে এর মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়াসহ চারজন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর পেয়ারাতলায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা