মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ তেঁতুলবাড়ীয়া ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, তেঁতুলবাড়ীয়া হাটপাড়া সীমান্তের ১৪০/৫-এস পিলারসংলগ্ন শূন্যরেখায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তেঁতুলবাড়ীয়া বিওপির টহল কমান্ডার সুবেদার সাইদুর রহমান। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।
প্রতিবেদক গাংনী