মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার ডিসি ইকো পার্কে নতুন তিন স্থাপনার উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২৬ ইং
দামুড়হুদার ডিসি ইকো পার্কে নতুন তিন স্থাপনার উদ্বোধন

দামুড়হুদা উপজেলার শিবনগরে ডিসি ইকো পার্কে দর্শনার্থীদের বিনোদন ও পর্যটন আকর্ষণ বাড়াতে নতুন তিনটি স্থাপনার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক লুৎফুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থাপনাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন হওয়া স্থাপনাগুলো হলো- বটতলী বিলসংলগ্ন ‘ভাসমান মাছরাঙা ঘর’, ‘ফুলের বাগান কুহেলিকা’ এবং ‘চড়ুইভাতি মঞ্চ অগ্নিবীণা’। নতুন এসব স্থাপনা পার্কে আগত দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে যুক্ত হলো।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম এবং কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক। এছাড়া স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন স্থাপনাগুলো শিবনগর ডিসি ইকো পার্কের নান্দনিকতা ও পর্যটন সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে। একই সঙ্গে প্রকৃতির সান্নিধ্যে পরিবার-পরিজন নিয়ে অবকাশ যাপন ও বিনোদনের জন্য পার্কটি দর্শনার্থীদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা জেলা পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমার যোগদান