মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল

ঢাকার মিণ্টু ফুটবল একাদশ ফাইনালে
  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২৬ ইং
আন্দুলবাড়ীয়ায় গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় ৮ দলীয় মরহুম রাশেদ (মিয়া ভাই) স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খুলনার এসবি আলী ফুটবল একাডেমিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মিণ্টু ফুটবল একাদশ ঢাকা। গতকাল সোমবার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে নিশান ও টুটুলের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিণ্টু ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধে এসবি আলী ফুটবল একাডেমির সুজন একটি গোল করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকার দলটি।


‘মাদককে না বলি, মাদক ছেড়ে খেলা ধরি’- এই প্রতিপাদ্যে আন্দুলবাড়ীয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের খেলায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ।


বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার উপ-পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হারুন অর-রশীদ, ব্যবসায়ী সংগঠনের সেক্রেটারি মোল্লা মো. মোতাহারুল ইসলাম (চঞ্চল), কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমান বাবু, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
খেলা শেষে বিজয়ী দলের গোলরক্ষক প্রতীক ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলা পরিচালনা করেন প্রধান রেফারি সোহেল; সহকারী রেফারি ছিলেন সিয়াম ও মোল্লা মকছেদুর রহমান (টিক্কা)। ধারাভাষ্যে ছিলেন আব্দুল্লাহ আল-মামুন (মামুন নিরব)। মাঠে শত শত দর্শকের উপস্থিতি ছিল। উল্লেখ্য, আগামী বুধবার (২৫ নভেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থা ও দামুড়হুদা নওজোয়ান স্পোর্টিং ক্লাব।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা জেলা পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমার যোগদান