সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২৬ ইং
গাংনীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

মেহেরপুরের গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মধ্যেপাড়ার মৃত পিয়ার উদ্দীনের ছেলে জোবায়ের হোসেন শুভ (২২) এবং শফিকুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (১৯)। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজনই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ের কর্মী। গত শনিবার দিবাগত মধ্যরাতে গাংনী থানা-পুলিশের একটি দল কাজীপুর গ্রামের মধ্যেপাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার গাংনী থানার ওসি মোহাদ্দিদ মোরশেদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাজনৈতিক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৩ বাংলাদেশীসহ ১ ভারতীয় নাগরিক আটক