মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পৌঁছেছেন নবাগত ডিসি আলমগীর কবীর, আজ যোগদান

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় পৌঁছেছেন নবাগত ডিসি আলমগীর কবীর, আজ যোগদান

চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবীর চুয়াডাঙ্গায় এসে পৌঁছেছেন। গতকাল সোমবার রাতে তিনি জেলায় পৌঁছান। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি ফাহাদ চৌধুরী। এর আগে গত ১৫ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়। তিনি এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল