বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় যুবকের মোবাইল ‘ছিনতাই’, থানায় অভিযোগ

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২৬ ইং
দর্শনায় যুবকের মোবাইল ‘ছিনতাই’, থানায় অভিযোগ

দর্শনায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবকের গলায় ছুরি ধরে মোবাইল ফোন ছিনতাই ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবকের বাবা মো. সলেমান মিয়া বাদী হয়ে দর্শনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- দর্শনার কেরুজ পুরাতন স্কুলপাড়ার সিরাজের ছেলে সোহেল (৩৮) এবং একই এলাকার আজমপুর ছ-মিলপাড়ার অমরেশের ছেলে সম্রাট (২৪)।


অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর মঙ্গলবার রাত ১০টার দিকে অভিযুক্ত সোহেল মোবাইল ফোনে সলেমান মিয়ার ছেলে এনামুল হক অলককে (২২) আজমপুর ভাই ভাই গার্মেন্টসের বাড়ির সামনে ডেকে নেন। অলক সেখানে পৌঁছালে সোহেল তাঁর হাতে থাকা একটি বড় ছুরি অলকের গলায় ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে অলকের কাছে থাকা ওয়ালটন কোম্পানির এক্সানন এক্স২১ (ঢধহড়হ ঢ২১) মডেলের একটি স্মার্টফোন জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। ফোনটির আইএমইআই নম্বর ৩৫৮২৭৮৮১০০৬৫৮৭০ ও ৩৫৮২৭৮৮১০০৬৫৮৮৮।


অভিযোগে আরও বলা হয়, এ ঘটনা কাউকে জানালে বা কোনো আইনগত পদক্ষেপ নিলে পরিবারসহ বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে অলককে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।



কমেন্ট বক্স
notebook

তিন প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা