সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে মাংস বিক্রিতে অনিয়ম, দুই কসাইকে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৯-১১-২০২৬ ইং
জীবননগরে মাংস বিক্রিতে অনিয়ম, দুই কসাইকে জরিমানা

জীবননগরে নির্ধারিত স্থানের বাইরে সড়কের পাশে খোলা জায়গায় মাংস বিক্রির অপরাধে দুই কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা ১১টার দিকে জীবননগর পৌর এলাকার চ্যাংখালী রোডে এ অভিযান পরিচালনা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ। এসময় জীবননগর থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
জানা গেছে, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর আওতায় পরিচালিত অভিযানে বিজিবি ক্যাম্পের পাশে আক্তার কসাই এবং চ্যাংখালী রোডের সুজন কসাইকে নির্ধারিত স্থানের বাইরে খোলা জায়গায় মাংস বিক্রির অপরাধে জরিমানা করা হয়।



কমেন্ট বক্স
notebook

মন্ত্রণালয়ের অনৈতিক আবদারে ছাড় হচ্ছে না নিয়োগ পরীক্ষার অর্থ