দামুড়হুদা উপজেলার বুইচিতলা-আরামডাঙ্গা ভায়া ঠাকুরপুর সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বুইচিতলা গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), চুয়াডাঙ্গার উদ্যোগে ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লি অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহিদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী মৌসুমী আক্তার, দামুড়হুদা উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরশেদ বীন ফয়সল তানজীর, উপসহকারী প্রকৌশলী মো. আক্তারুল ইসলাম, আম্পান প্রকল্পের উপসহকারী প্রকৌশলী মেহেদী আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। বৃক্ষরোপণকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান শাকিল প্রমুখ।
সমীকরণ প্রতিবেদক