মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভান্ডারদহে আসছেন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

  • আপলোড তারিখঃ ০৩-১১-২০২৬ ইং
ভান্ডারদহে আসছেন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ভান্ডারদহ গ্রামে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় মাহফিল। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি আলোচক শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে মাঠ প্রস্তুতসহ প্রয়োজনীয় আয়োজন সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।


শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আল-জামি’আহ আস-সালাফিয়্যাহ, বাংলাদেশের মহাপরিচালক এবং রাজশাহীর নওদাপাড়ায় অবস্থিত আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন। মাহফিলে দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করবেন বিশিষ্ট চিন্তাবিদ, তরুণ লেখক ও গবেষক মাওলানা মোহাম্মদ আল-আমিন। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক।


অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিনুজ্জামান মিয়া। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মো. হবিবার বিশ্বাস। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে চুয়াডাঙ্গার তারুণ্য শিল্পগোষ্ঠীর পরিবেশনা। ভান্ডারদহ জামে মসজিদের সভাপতি ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নে ‘সিট শেয়ারিং’!