বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৫ ট্রাক্টর জব্দ

  • আপলোড তারিখঃ ০৩-১১-২০২৬ ইং
দামুড়হুদায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৫ ট্রাক্টর জব্দ

দামুড়হুদায় অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে পাঁচটি মাটিবোঝাই ট্রাক্টর জব্দ করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার লোকনাথপুর ও পরানপুর সড়ক থেকে ট্রাক্টরগুলো জব্দ করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের মফিজুল ইসলাম পরানপুর মাঠ থেকে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছেন- এমন তথ্য পায় পুলিশ। পরে দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ নুরুল্লাহর নির্দেশনায় দামুড়হুদা মডেল থানার ওসি রাসেল মিয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) নওশাদ মাহফুজ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে লোকনাথপুর ও পরানপুর সড়কে অভিযান চালান। এসময় মাটি বোঝাই করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে পাঁচটি ট্রাক্টর জব্দ করা হয়।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পাঁচটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

সিঙ্গাপুরে শরীফুজ্জামানের এনজিওগ্রাম সম্পন্ন,