বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর রেজিস্ট্রি অফিস পরিদর্শনে বিএনপি নেতারা

অতিরিক্ত টাকা ও হয়রানি বন্ধের আহ্বান
  • আপলোড তারিখঃ ০৪-১১-২০২৬ ইং
মেহেরপুর রেজিস্ট্রি অফিস পরিদর্শনে বিএনপি নেতারা

দলিল নিবন্ধনে অতিরিক্ত টাকা আদায়, দালালদের দৌরাত্ম্য, সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মেহেরপুর জেলা রেজিস্ট্রার কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে তাঁরা জেলা রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।


এসময় দলিল নিবন্ধনে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায় না করা, সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি না করা এবং কোনো কর্মকর্তা-কর্মচারী যেন উৎকোচ গ্রহণ না করেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন।


পরিদর্শন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, রেজিস্ট্রি অফিস নিয়ে সব সময় একটি বদনাম রয়েছে। দলিলপ্রতি রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা অন্য কেউ অতিরিক্ত টাকা গ্রহণ করেন বলে অভিযোগ শোনা যায়। এমনকি সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধেও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ থাকে। তবে খোঁজ নিয়ে মেহেরপুর রেজিস্ট্রি অফিসে এ ধরনের কোনো ঘটনা পাওয়া যায়নি। তারপরও সবাইকে সতর্ক করতে তাঁরা সেখানে গেছেন।


তিনি আরও বলেন, দলিল৫ নিবন্ধনের ক্ষেত্রে যেন কোনো অতিরিক্ত টাকা নেওয়া না হয়, কাজ করতে আসা সাধারণ মানুষকে যেন হয়রানি করা না হয় এবং কর্মকর্তারা যেন কোনো ধরনের উৎকোচ গ্রহণ না করেন, এসব বিষয় নিশ্চিত করতেই তাঁদের এ পরিদর্শন।


এসময় উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার সালাহউদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু এবং ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আসাদুলসহ অন্যরা।



কমেন্ট বক্স
notebook

গার্মেন্টস খাতে নৈরাজ্যে জামায়াত আমিরের দায় এড়ানোর সুযোগ নেই: রাশেদ খান