বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
দর্শনা থানার ওসি নজরুল ইসলামের বিদায়

নতুন ওসি ইসমাইল হোসেন

  • আপলোড তারিখঃ ০৪-১১-২০২৬ ইং
নতুন ওসি ইসমাইল হোসেন

বদলিজনিত কারণে দর্শনা থানা থেকে বিদায় নিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম। তিনি জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) যোগ দিয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়ে দর্শনা থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসমাইল হোসেন। এর আগে তিনি পিরোজপুর থানায় পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


চলতি বছরের ১১ জুন দর্শনা থানায় যোগদান করেন ওসি নজরুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকেতিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক কারবার নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। দর্শনা থানায় দায়িত্ব পালনকালে তাঁর নেতৃত্বে চুরি, মাদক কারবার ও মাদক সেবনের বিরুদ্ধে পুলিশের তৎপরতা জোরদার হয়। 


বিদায়ের আগে ওসি নজরুল ইসলাম বলেন, বদলিজনিত কারণে কিছুক্ষণের মধ্যেই তিনি থানা থেকে বিদায় নিচ্ছেন। দর্শনা থানায় যোগদানের পর থেকে স্থানীয়রা তাঁকে আন্তরিকতার সঙ্গে ব্যাপক সহযোগিতা করেছেন। তাঁদের সহযোগিতার কারণেই দর্শনার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেরেছেন। এ জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দায়িত্ব পালনকালে তাঁর কাজ বা আচরণে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। পাশাপাশি নতুন কর্মস্থল এবং তাঁর ও পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।


এদিকে নতুন ওসি ইসমাইল হোসেনের কাছে দর্শনাবাসীর প্রত্যাশা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও জোরদার হবে।



কমেন্ট বক্স
notebook

গার্মেন্টস খাতে নৈরাজ্যে জামায়াত আমিরের দায় এড়ানোর সুযোগ নেই: রাশেদ খান