শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ৪৬ বোতল উইন সিরিক্স সিরাপসহ আটক ১

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২৬ ইং
জীবননগরে ৪৬ বোতল উইন সিরিক্স সিরাপসহ আটক ১

জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন সিরিক্স সিরাপসহ মো. রিয়াজ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর থানা-পুলিশের একটি দল উপজেলার নারায়ণপুর মোড় এলাকায় এ অভিযান চালায়। এসময় ১৫০ সিসির একটি অ্যাপাচি মোটরসাইকেলে করে ৪৬ বোতল উইন সিরিক্স সিরাপ বহনের অভিযোগে রিয়াজকে আটক করা হয়। আটক রিয়াজ মাগুরা জেলার ইছাখাদা গ্রামের আব্দুর রব মুন্সীর ছেলে।


জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে মাদকদ্রব্যসহ থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে চাঞ্চল্যকর সুলতান হত্যা, নাম পরিবর্তন করে