মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সময়ের সমীকরণ-এর যুগ্ম সম্পাদক মেহেরাব্বিন সানভীর চোখের সফল অস্ত্রোপচার সম্পন্ন, দোয়া প্রার্থনা

  • আপলোড তারিখঃ ২৭-১০-২০২৬ ইং
সময়ের সমীকরণ-এর যুগ্ম সম্পাদক মেহেরাব্বিন সানভীর চোখের সফল অস্ত্রোপচার সম্পন্ন, দোয়া প্রার্থনা

দীর্ঘ এক মাসের জটিল চিকিৎসা প্রক্রিয়া শেষে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে তরুণ সাংবাদিক ও অধিকারকর্মী দৈনিক সময়ের সমীকরণের যুগ্ম সম্পাদক, আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভীর বাম চোখের জটিল অপারেশন। শৈশবের একটি দুর্ঘটনাজনিত আঘাতের কারণে দীর্ঘকাল ধরে এই জটিলতা বয়ে বেড়াচ্ছিলেন তিনি। গতকাল সোমবার সকালে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চোখে এই সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।


জানা যায়, ছোটবেলায় ডাংগুলি খেলতে গিয়ে বাম চোখে গুরুতর আঘাত পেয়েছিলেন সানভী। সে সময় একটি প্রাথমিক অস্ত্রোপচার করা হলেও চোখের জটিলতা পুরোপুরি দূর হয়নি। দীর্ঘ সময় পর দৈনিক ‘সময়ের সমীকরণ’-এর প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নাজমুল হক স্বপনের সার্বিক সহযোগিতা এবং অভিভাবকসুলভ অনুপ্রেরণায় অবশেষে এই জটিল চিকিৎসা ও অস্ত্রোপচার করানোর সুযোগ পান তিনি।


চিকিৎসা প্রক্রিয়া সফল করতে নিবেদিতপ্রাণ ভূমিকা পালন করেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সুযোগ্য পরিচালক ডা. সায়ীদ মেহবুব। তাঁর নিরলস সহযোগিতা ও স্নেহের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই তরুণ সাংবাদিক। পাশাপাশি, অত্যন্ত দক্ষতার সাথে জটিল এই অপারেশনটি সফল করায় ইনস্টিটিউটের সম্মানিত অধ্যাপক ডা. এএসএমএম কাদির এবং তাঁর পুরো চিকিৎসা দলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে সুস্থতার পথে রয়েছেন মেহেরাব্বিন সানভী। তাঁর এই দ্রুত সুস্থতা ও চোখের সম্পূর্ণ আরোগ্যের জন্য সহকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করেছেন তাঁর পরিবার ও স্বজনেরা।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিক গ্রেপ্তার