শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

টাইব্রেকারে আনন্দ যুব সংঘ চ্যাম্পিয়ন
  • আপলোড তারিখঃ ২৩-১০-২০২৬ ইং
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

দর্শনায় যুব সংঘের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে শান্তিনগর সুগন্ধা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় আনন্দ যুব সংঘ ও উইলস ক্লাব। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় আনন্দ যুব সংঘ।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ মো. মশিউর রহমান। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ক্রীড়ামনস্কতা বৃদ্ধিতে সহায়ক হবে।


বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক রেজাউল করিম। এছাড়া উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ও দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি হাফিজুল আলম, প্রবীণ বিএনপি নেতা আজিজুল হক, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোহন, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, দর্শনা থানা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক শিবলি সাদিক শিমুল, দর্শনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত ও মনির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের ১ নম্বর সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বিদ্যুৎ। খেলা পরিচালনা করেন মো. মাইনুদ্দিন।



কমেন্ট বক্স
notebook

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল