শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা দিয়ে ভারত থেকে এলো ১৮টি রেল কোচ

কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে পাঠানো হলো সৈয়দপুর কারখানায়
  • আপলোড তারিখঃ ১৬-১০-২০২৬ ইং
দর্শনা দিয়ে ভারত থেকে এলো ১৮টি রেল কোচ

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে আমদানি করা ২০০টি ব্রডগেজ (বিজি) যাত্রীবাহী কোচের প্রথম চালানের ১৮টি নতুন কোচ চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। গতকাল শুক্রবার দুপুরে ভারতের গেঁদে-জয়নগর সীমান্ত হয়ে রেলপথে কোচগুলো দর্শনায় আসে। প্রয়োজনীয় কাস্টমস ক্লিয়ারেন্স ও আনুষঙ্গিক কাজ শেষে রাত ৮টার দিকে কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানার উদ্দেশে ছেড়ে যায়।

বাংলাদেশ রেলওয়ের জন্য কোচগুলো সরবরাহ করছে ভারতের রেল কোচ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাইটস লিমিটেড (জওঞঊঝ খরসরঃবফ)। ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরিতে (হুসাইনপুর) এগুলো প্রস্তুত করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রথম চালানের ১৮টি কোচের মধ্যে দুটি এসি স্লিপার, তিনটি এসি চেয়ারকোচ, ১১টি নন-এসি চেয়ারকোচ এবং দুটি গার্ড ব্রেক ও লাগেজ কোচ রয়েছে। কোচগুলো বাংলাদেশ রেলওয়ের কাছে হস্তান্তর ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে ভারতীয় তিন প্রতিনিধি দর্শনায় আসেন। তাঁরা হলেন- ট্রাফিক ইন্সপেক্টর সুজিত ঘোষ, জুনিয়র ইঞ্জিনিয়ার সাঈদ আহমেদ ও টেকনিশিয়ান জ্ঞান বিন্দার সিং।

এদিকে, কোচগুলো গ্রহণ ও পরবর্তী কার্যক্রম তদারক করতে দর্শনা স্টেশনে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. জয়দুল ইসলাম, পাকশী বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মোসা. হাসিনা খাতুন, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী পাকশীর কমান্ড্যান্ট মোহাম্মদ রেজওয়ান উর রহমান, সহকারী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. ফয়সাল বিন ওমর এবং সহকারী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

দর্শনা স্টেশনের সহকারী স্টেশন মাস্টার তরিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে ভারত থেকে আসা ১৮টি নতুন কোচ দর্শনা স্টেশনে পৌঁছায়। কাস্টমস ক্লিয়ারেন্সসহ প্রয়োজনীয় কাজ শেষে রাত ৮টার দিকে সেগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানার উদ্দেশে ছেড়ে যায়।

পাকশী বিভাগের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম জানান, কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়ার পর প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ, কমিশনিং ও পরীক্ষামূলক চলাচল (ট্রায়াল রান) সম্পন্ন করা হবে। পরে সেগুলো পশ্চিমাঞ্চলের রেলপথে চলাচলকারী ট্রেনের বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

রেলওয়ে সূত্রের আশা, নতুন কোচগুলো বহরে যুক্ত হলে যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক হবে এবং রেলসেবার মান উন্নত হবে। পাশাপাশি যাত্রীসেবা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের আয় বাড়ানোরও সম্ভাবনা রয়েছে। প্রকল্পের আওতায় বাকি কোচগুলো পর্যায়ক্রমে দেশে আনা হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত